ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশ্বের মধ্যে ভারত যথাক্রমে ২য় এবং ৩য় স্থানে উঠে এসেছে। বুধবার ভারতের রাজ্যসভা সূত্রে এই তথ্য দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৫ হাজার ৫৯৩টি ধর্ষণের অভিযোগ নথিভূক্ত হয়। ব্রাজিলে ৪১ হাজার ১৮০টি। সে বছর এ দেশে ধর্ষণের ঘটনা ঘটে ২২ হাজার ১৭২টি।
খুনের ঘটনায় ব্রাজিল সবচেয়ে এগিয়ে। ২০১২ সালে সে দেশে ৫০ হাজারেরও বেশি খুন হয়। তারপরেই ভারত। খুনের ঘটনা ৪৩ হাজার ৩৩৫। তবে পাকিস্তান অনেক পিছিয়ে। সে দেশে ২০১২ সালে খুন হয়েছে ১৩ হাজার ৮৪৬টি।
ভারতের রাজ্যসভা সূত্রের খবর, ২০১০ সালে বিশ্বে ধর্ষণের নিরিখে শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে ভারত ৩য়। আর ২০১২ সালে খুনের সংখ্যার বিচারে দেশটি ২য়।
‘ইউএন ক্রাইম ট্রেন্ড সার্ভে’র রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





