পাকিস্তানের করাচিতে নেশা করার টাকা না দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মুহাম্মদ রফিক নামের এক ব্যক্তি। তখন নিজের দুই মেয়েকেও গুরুতর যখম করে সে। ঘটনার পর ঘাতক রফিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ। খবর দৈনিক পাকিস্তানের।
সংবাদ সূত্র জানায়, রোববার দিবাগত রাতে করাচির পিআইবি কলোনী এলাকায় নেশা করার জন্য স্ত্রী কাছে টাকা চায়। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে ছুরি দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা করে সে। মা’কে বাঁচাতে দুই মেয়ে সাজেদা ও মরিয়ম এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে রফিক। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে করাচি পুলিশ জানিয়েছে, ঘটনার পর পর ঘাতক মুহাম্মদ রফিককে গ্রেফতার করা হয়েছে।
জেড





