দীর্ঘ ১৩ বছর পর আবারও চালু হল বিশ্বের সর্বোচ্চ বাণিজ্যিক ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।২০০১ সালের ১১ সেপ্টেম্বর এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়ে যায় তৎকালীন টুইন টাওয়ার।ইতিহাসে এই ঘটনা নাইন-ইলেভেন নামে আখ্যা পেয়েছে।
মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে,সোমবার আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি চালু হয়।বৃহৎ প্রকাশনা কোম্পানি কন্ডেনাস্ট ভবনটিতে ব্যবসার আনুষ্ঠানিক উদ্বোধন করবে।
কন্ডে নাস্টের সিইও চাক টাউনসেন্ড বলেন,"এটি হচ্ছে আমেরিকার সবচেয়ে নিরাপদ বিল্ডিং।"
২০১৫ সালের মধ্যে ৩০০০ হাজার শ্রমিক ১৭০টি প্রতিষ্ঠানে নিয়োগ পাবে বলে জানানো হয় মিডিয়াগুলোতে।
১১ সেপ্টেম্বারের স্মৃতিসৌধ এবং জাদুঘরের আকৃতিতে এই বিল্ডিংয়ের নকশাঁ করা হয়েছে। ওয়ান-এলিভেনের শহীদদের সম্মানে এই নকশাঁ ব্যবহার করা।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু এ ভবনটিতে রয়েছে ১০৪টি ফ্লোর।১৬ একর জমির ওপর নির্মিত ভবনটির জন্য খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি ডলার।
নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত টুইন টাওয়ারে ১৩ বছর আগে যে হামলা চালানো হয়েছিল,তাতে ২৭০০'র বেশি লোক মারা যান।এ ছাড়া নষ্ট হয়ে যায় কোটি কোটি ডলার মূল্যের সম্পদ।
নিউইয়র্ক ও নিউজার্সি বন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্যাট্রিক ফো খবরের সত্যতা স্বীকার করেন। তিনি জানান,ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নকশা,নির্মাণশৈলী ও স্থায়ীত্ব প্রভৃতি মান বজায় রেখে নতুনভাবে নির্মাণ করা হয়েছে।এ ঘটনা ম্যানহাটনের জন্য এক মাইলফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
সূত্র:ইউএস টুডে, ফক্স নিউজ
ইআর





