ফেরি দুর্ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং ওয়ান। রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সিওল নামের ডুবে যাওয়া ফেরিটিতে ৪৭৬ জন যাত্রী ছিল। এর মধ্যে শিক্ষার্থী ছিল ৩৫২ জন। ১৬ এপ্রিল ঘটে যাওয়া দুর্ঘটনায় ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে ১৪০ জন। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]