গুপ্তচর বৃত্তির অভিযোগে মার্কিন নৌবাহিনীর এক ইঞ্জিনিয়ার ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তারা গোপনীয় তথ্য বিক্রি করার চেষ্টা করছিল।
রোববার প্রকাশিত আদালতের রেকর্ড অনুযায়ী, জোনাথন তোবে ও তার স্ত্রী ডায়ানা তোবেকে অ্যাটোমিক এনার্জি অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিদেশী শক্তির প্রতিনিধি এক ব্যক্তির কাছে তারা পরমাণু-চালিত যুদ্ধজাহাজের নক্সা বিক্রি করার চেষ্টা করছিলেন।
বিচার বিভাগ জানায়, ওই ইঞ্জিনিয়ার প্রায় এক বছর ধরে এই কাজে নিয়োজিত ছিলেন। তবে তিনি কোন দেশের হয়ে কাজ করছিলেন, তা জানা যায়নি। সূত্র : আলজাজিরা।
এবিএস





