যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে নদীতে পড়ার ১৪ ঘণ্টা পর এক ১৮ মাস বয়সী এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শিশুকে উল্টো হয়ে ভাসতে থাকা একটি গাড়িতে বসা অবস্থায় এক জেলে স্থানীয় সময় শনিবার বিকালে উদ্ধার করেন বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারের পর দ্রুত শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির অবস্থা সংকটাপন্ন ছিল। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

শিশুটির মা লিন গ্রুয়েসবিককে (২৫) ওই গাড়ির চালকের আসন থেকে মৃত উদ্ধার করা হয়।

তদন্তকারীদের ধারণা- একটি সিমেন্ট ব্যারিয়ারে ধাক্কা খেয়ে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গাড়িটি স্প্যানিশ ফোর্ক নদীতে পড়ে যায়। পরের দিন দুপুর সাড়ে ১২টার দিকে ওই জেলে গাড়িটিকে দেখতে পান। সূত্র : বিবিসি

কেএইচ