ব্রিটেনের একটি গ্রামের নামে ৫৮টি বর্ণ বা হরফ (লেটার) রয়েছে। গ্রামটির নাম 'লেনফেয়ারপলগুইনজিলগুগেরিছওইর্নড্রবল্লানটিসিলিওগোগোগোছ' (Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch) । গ্রামটিকে সম্প্রতি ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। নামের দিক থেকে এটিই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় গ্রাম। খবর মিরর অনলাইনের।
ম্যারাথন টাইপের নামের জন্য এমনিতেই গ্রামটি বিখ্যাত। এবার ব্রিটেনের প্রথম গ্রাম হিসেবে ধূমপানমুক্ত হতে যাচ্ছে গ্রামটি।
বড় নামের জন্য গ্রামটি অনেক আগেই গিনেস বুকে নাম লিখিয়েছে। এবার ব্রিটেনের প্রথম ধূমপানমুক্ত গ্রাম হিসেবে নাম লেখাতে যাচ্ছে। গ্রামটি ব্রিটেনের উত্তর ওয়েলসে অবস্থিত।
গ্রামটিকে সংক্ষেপে 'ল্যানফেয়ার পিজি' নামে ডাকা হয়। ল্যানফেয়ারে এখন থেকে উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ। এমনটি মদের দোকান, খেলার মাঠ ও দোকানের বাইরেও ধূমপান নিষিদ্ধ।
গ্রামের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ওয়েলসের অ্যাকশন অন স্মোকিং এন্ড হেলথ (এএসএইচ) বিভাগ। তারাও গ্রামবাসীদের পক্ষে ক্যাম্পেইন করবে। সূত্র: মিরর অনলাইন
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]