মদের দোকান থেকে ফেরার সময় এই কুকুরটি পেয়েছিলেন বাবা। আর কুকুরপ্রেমী এই বাবার ছয় দিন বয়সী বাচ্চাকেই খেয়ে ফেললো আলাস্কান মালামুত প্রজাতির ওই কুকুর। ইংল্যান্ডের সাউথ ওয়ালেসের পন্টিবেরেম গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
মাত্র ছয় দিন বয়সী এই শিশু এলিজা মার্থার অবশিষ্টাংশ দেখতে পান তার মা শ্যারন জন। পৃথিবীতে এমন কষ্টকর দৃশ্য মনে হয় আর নেই! মায়ের সামনে তার বাচ্চা মেয়ের কুকুরে খাওয়া দেহ- সেটা ভাবলেই হৃদয় ভেঙে যায়। কুকুরপ্রিয় এই দম্পতিদের জীবনে এই মর্মান্তিক ঘটনাই ঘটেছে। জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্য তাদেরকে হজম করতে হয়েছে।
প্রতিবেশীরা জানান, কয়েকমাস ধরে এই পরিবারের সাথে ওই কুকুরটি দেখতে পাওয়া যাচ্ছিল। ওই ছোট্ট মেয়েটির বাবা প্যাট্রিক ম্যুলান একদিন রাতে বার থেকে ফেরার সময় এই কুকুরটি নিয়ে এসেছিলেন। তারপর থেকে বাসাতেই ছিল। তাদের আরো কয়েকটি পোষা কুকুর আছে। পারিবারিক বন্ধুদের সূত্রে জানা গেছে, কুকুরটির নাম নিশা এবং এর আগের মালিক একে মেরে ফেলতে চেয়েছিল। প্যাট্রিক ম্যুলান দয়াবশত এটিকে বাসায় নিয়ে আসেন। কে জানতো এই কুকুরটিই তাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কারণ হবে! ঘটনার দিন দেখা যায়, মেয়েটির মা রাস্তায় নেমে জোরে জোরে চিৎকার কর বলছেন- ‘কুকুর আমার মেয়ের মাথা খেয়ে ফেলেছে!’ ইংল্যান্ডের সাউথ ওয়ালেস কাউন্টির পন্টিবেরেম গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা জানায়, পুলিশ মেয়েটির দেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে এবং কুকুরটিকে আটক করেছে। গত বুধবার জন্মের পর তিনদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিল ওই শিশুটি। শিশুটিকে বাসায় নিয়ে আসা হয় গত রবিবার সাপ্তাহিক ছুটিতে।
ডেইলি মেইলের ওই প্রতিবেদনটিতে জন সিমনস্ নামে এক পাঠক মতামত দেন- ‘পরিবারে নতুন সদস্যের আগমনে কুকুর ঈর্ষাণ্বিত হয়…এরকম ট্রাজিক পরিণতি এড়াতে মানুষের সতর্ক হওয়া উচিত।’
[b]ঢাকা,২০ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
আন্তর্জাতিক
ট্র্যাজেডির কারণ পোষা কুকুর
মদের দোকান থেকে ফেরার সময় এই কুকুরটি পেয়েছিলেন বাবা। আর কুকুরপ্রেমী এই বাবার ছয় দিন বয়সী বাচ্চাকেই খেয়ে ফেললো আলাস্কান মালামুত প্রজাতির ওই কুকুর। ইংল্যান্ডের সাউথ ওয়ালেসের পন্টিবেরেম গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মাত্র ছয় দিন বয়সী এই শিশু এলিজা মার্থার অবশিষ্টাংশ দেখতে





