হাইতিতে বার্ষিক এক গানের অনুষ্ঠানে বৈদ্যুতিক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বার্ষিক এক সঙ্গীত অনুষ্ঠান উদযাপনের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স, এবিসি নিউজ ও ওয়ার্ল্ডবুলেটিনের।

জানা গেছে, দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে বার্ষিক এই বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের সময় দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। গানের মঞ্চের উপরে একটি বৈদ্যুতিক তার পড়ে থাকায় তা সরাতে যান কয়েকজন। লাঠি দিয়ে তারটি সরাতে গেলেই ঘটে বিপত্তি। বিদ্যুতায়িত হয়ে মারা যান ২০ জন।

দেশটির প্রেসিডেন্ট মিচেল মারতেল্লি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইটার বার্তায় তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএ