“গত কয়েক দশকে ইরানের ইসলামি বিপ্লবকে ধ্বংস করার জন্য শত্রুরা সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে” বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের পবিত্র কোম নগরী থেকে আসা কয়েক হাজার মানুষের এক সমাবেশে আজ (শনিবার) একথা বলেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার দেশকে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও দায়েশসহ অন্যান্য তাকফিরি সন্ত্রাসীর সমন্বয়ে গঠিত যৌথ ফ্রন্টের মোকাবেলা করতে হচ্ছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইসলামি বিপ্লবের ক্রমবিকাশমান বৃক্ষের শেকড় উপড়ে ফেলাকে শত্রুরা তাদের সব প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। কাজেই ইরানকে এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার কাজে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।

ভাষণের একাংশে ইরানের সর্বোচ্চ নেতা তার দেশের আসন্ন পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী মাসে অনুষ্ঠেয় ওই নির্বাচনে সব ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

এমএম