ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে দেশটির পাঞ্জাব সীমান্তে দুজন পাকিস্তানি নিহত হয়েছে । এ সময় আহত হয়েছেন আরো একজন।
রোববার ভোররাতে পাঞ্জাবের ফাজিলকা এলাকার ইন্দো-পাক সীমান্তে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।ওই চোরাচালানিরা মাদক পাচার করছিল বলে দাবি বিএসএফ’র।
এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলির পাশাপাশি ১৫ প্যাকেট মাদক উদ্ধার করার কথা জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা। এগুলো হিরোইন হতে পারে বলে ধারণা করছেন তারা।
সোহানা সীমান্ত চৌকির আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সন্দেহভাজন গতিবিধি দেখে চ্যালেঞ্জ জানায় বিএসএফের জওয়ানরা। চ্যালেঞ্জে আশানুরূপ সাড়া না দেয়ায় বিএসএফ জওয়ানরা গুলি করে। এতে দুইজন নিহত ও অপরজন আহত হন।
আহত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের এক কর্মকর্তা। ঘটনাটিকে আন্তঃসীমান্ত মাদক চোরাচালানের ঘটনা মনে করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নিহতদের লাশ উদ্ধার করে ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন বাহিনীটির কর্মকর্তারা।
জেড





