এই প্রথম আফ্রিকার বাহিরে খুজে পাওয়া গেল ইবোলা রোগী। স্পেনের একজন সহকারী নার্স এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাথ্য মন্ত্রী।

একটি পরীক্ষার মাধ্যমে সহকারী নার্স ইবোলা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয় বলে জানান স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রী আনা ম্যাটো, সোমবার তিনি এই ঘোষণা করেন।

এই নারী পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমিত একজন স্প্যানিশ ধর্মপ্রচারক এবং একজন স্প্যানিশ যাজক কে সেবা দান করেন।তারা উভয় স্পেনে ফেরার পরে মারা যান।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তিনি ৩০ শে সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ পর্যন্তহাসপাতালে রয়েছেন।স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তার একমাত্রউপসর্গজ্বরছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা রোগীকে ভাল যত্ন নিতে এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় কাজ করছি।

এরই মধ্যে ইবোলা আক্রান্ত সহকারী নার্সকে ৩০ জনের একটি পেশাদার সাস্থ্য কর্মীর দল তত্তাবধায়ন করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রেও এই রোগ ছড়িয়ে পড়তে বলে ধারনা করছে বিশেষজ্ঞরা ।

ইআর