ভাইস অ্যাডমিরাল রবিন কে ধাওয়ান ভারতের নৌবাহিনী প্রধানের পদে নবনিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার এই পদে নিযুক্ত হলেন তিনি।
এসিসি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ২৬ ফেব্রুয়ারি প্রাক্তন নৌ প্রধান ডিকে জোশীর স্বেচ্ছাবসারের পর থেকে অস্থায়ী নৌ-প্রধান হিসেবে কাজ করছিলেন ধাওয়ান। চলতি বছর ৩১ মে অবসর গ্রহণের কথা ছিল তার। কিন্তু এখন অতিরিক্ত দুইবছর কাজ করবেন তিনি।
ভাইস অ্যাডমিরাল শেখর সিনহা- ধাওয়ানের থেকে অভিজ্ঞ হওয়ায় তার নামটিই প্রথম উঠে এসেছিল নয়া নৌপ্রধান হিসেবে। কিন্তু অধিকাংশ ভোট দখল করেন ধাওয়ান। ফলে তাকেই নির্বাচিত করা হয় এই পদে।
গত বছর পরপর বেশ কয়েকটি বড় দুর্ঘটনার সম্মুখীন হন ডিকে জোশী। এরপরই দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে স্বেচ্ছাবসার নিয়েছিলেন জোশী।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]