শ্রীলংকার তিনটি প্রদেশে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। শ্রীলংকার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কর্তৃপক্ষ বলেছে, উত্তরাঞ্চলীয়, উত্তর মধ্যাঞ্চলীয় এবং পূর্বাঞ্চলীয় তিন প্রদেশে দু’দিনের অবিরাম বর্ষণে বন্যা দেখা দিয়েছে। এ সব প্রদেশের হাজার হাজার মানুষ স্কুল, মন্দির এবং কমুউনিটি সেন্টারগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
রাজধানী কলম্বো থেকে ৩০০ কিলোমিটার পূর্বের বাত্তিকালোয়া এবং ১৮০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলের অনুরাধাপুরা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রচণ্ড খরায় এই দুই এলাকায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র লাল কুমার বলেন, দুর্গত এলাকায় তারা তৈরি খাবার সরবরাহর করছে এবং মানুষদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে।
বন্যায় দুর্গত এলাকার রাস্তাঘাট এবং রেল যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছ।
সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলংকায় প্রচণ্ড মৌসুমি বর্ষণ ও ভূমিধসের শিকার হচ্ছে।
ইআর
আন্তর্জাতিক
শ্রীলংকায় বন্যা: ঘরবাড়ি ছাড়তে ৪০ হাজারের বেশি মানুষ
শ্রীলংকার তিনটি প্রদেশে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। শ্রীলংকার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।





