সব জল্পনা-কল্পনা ছাড়িয়ে হয়তো যুদ্ধের দিকেই ধাবিত হচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু এমনটাই যদি হয় তাহলে উদ্বুত পরিস্থিতিতে ২ কোটি ১০ লাখ মানুষের প্রাণ ঝরে পড়ার অশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেয়া যায়না। এছাড়াও এই যুদ্ধের ফলে আবহাওয়ার বিপুল পরিবর্তনে সারা বিশ্বের ২ শত কোটি মানুষ মারা যাবে অনাহারে।

এটা নিশ্চিত যে আজ বাদে কাল ভারত-পাক যুদ্ধ যদি সত্যিই হয়, কয়েকটি পরমাণু অস্ত্রও যদি তারা নিক্ষেপ করে পরস্পরের উপরে এর ফলে কোটি মানুষের লাশের স্তুপ দেখতে হবে বিশ্ববাসীকে।

war_web-390x205

শুধু তাই নয়, ওজোনস্তরের যে সামান্যতম অংশও অবশিষ্ট রয়েছে, তার অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে যেতে পারে এই যুদ্ধের ফলে।

অতি-বেগুনি রশ্মি প্রবেশের পথ হবে আরও সহজ। পরমাণু যুদ্ধের ফলে ‘নিউক্লিয়ার উইন্টার’-এর শীতলতা গ্রাস করবে সারা বিশ্বকে। বর্ষা ঋতুর অস্তিত্ব মুছে বিশ্বব্যাপী কৃষিক্ষেত্রেও এর বিপুল প্রভাব পড়বে।

বিজেপির রাজ্যসভার সদস্য এম পি সুব্রহ্মণ্যম স্বামী গত ২৩ সেপ্টেম্বর বলেছেন, যদি এক কোটি ভারতীয় পাকিস্তানের পরমাণু হামলায় প্রাণ হারান, তাহলে পাকিস্তানকেই মুছে দেওয়ার ক্ষমতা রাখে ভারত।

অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা এম আসিফ ভারতকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

তিনি হুশিযারি উচ্ছারণ করে বলেন, পাকিস্তানের ভূখন্ডে আঘাত আসলে পাকিস্তান এর সমুচীত জবাব দিতে প্রয়োজনে পারমানবিক অস্ত্র ব্যবহার করবে।

nuclear-4

পারমানবিক সো-পেজে সাজিয়ে রাখার জিনিস নয় বলেও ভারতকে আগাম সতর্কবার্তা দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী।

এদিকে, মার্কিন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে আসা তথ্য বলেছে, পরমাণু যুদ্ধের ফল হতে পারে মারাত্মক৷ আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়, কলোরাডো-বোল্ডার বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ভারত-পাক যু‌দ্ধে প্রথম সপ্তাহেই বিস্ফোরণের ফলে দ্বিতীয় বিশ্বযু‌দ্ধে নিহত মানুষের অর্ধেক সংখ্যক মানুষ প্রাণ হারাবেন।

index

এরপর পোড়ার ক্ষত কিংবা রেডিয়েশনের কারণেও প্রাণ হারাবেন আরও অনেকে।

সাউথ এশিয়ার টেররিজম পোর্টাল ডেটা বলছে, ২০১৫ পর্যন্ত যত মানুষ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন, তার প্রায় ২,২২১ গুণ মানুষ প্রাণ হারাবেন এই যুদ্ধের ফলে।

‘ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার’-এর ২০১৩ সমীক্ষা অনুযায়ী, যুদ্ধের ফলে আবহাওয়ার বিপুল পরিবর্তনে সারা বিশ্বের ২ শত কোটি মানুষ মারা যাবে অনাহারে।

এসএম