চলতি ২০১৪-১৫ অর্থ বছরের ছয় মাসে ভারতের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। ছয় মাসে তাদের রেমিট্যান্স এসেছে ৩৪.৯ বিলিয়ন মার্কিন ডলার। যা যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি।
২০১৩-১৪ অর্থবছর ভারতে রেমিট্যান্সের মোট পরিমাণ ছিল ৬৯.৬ বিলিয়ন মার্কিন ডলার।
রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে বিদেশে ভারত বিষয়ক প্রতিমন্ত্রী ভি কে সিং বলেন, চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে ভারতে ৩৪.৯ বিলিয়ণ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
২০১৩-১৪ সালে ভারত রেমিট্যান্সের দিক দিয়ে ভারত শীর্ষে ছিল। ওই বছর ভারতের পরেই ছিল চীনের অবস্থান। দেশটিতে ৬০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসে। ২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়ে ফিলিপাইনের স্থান তৃতীয়।
২০১২-১৩ অর্থবছরে রেমিট্যান্স ছিল ৬৭.৬ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০১১-১২ অর্থবছরে ছিল ৬৬.১ বিলিয়ন মার্কিন ডলার।
জেডআই





