মেঘনা ফেসবুক গ্রুপের উদ্যোগে মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় ১১ নং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গাছের চারা বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

জনাব মো. নাজিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাবা দিলারা শিরিন।

উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার তার বক্তব্যে পৃথিবীর উষ্ণতা রোধে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সবুজ পৃথিবী গড়ায় মেঘনা উপজেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে আশাবাদ ব্যক্ত করে তিনি সুন্দর এ আয়োজনের জন্য স্বপ্নিল মেঘনা ফেসবুক গ্রুপকে ধন্যবাদ জানান এবং উপস্থিত প্রত্যেককে অন্তত পক্ষে ০৩ টি করে গাছ লাগানোর আহবান জানান। 

উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরীন তার বক্তব্যে বৃক্ষ রোপনের জন্য সকলকে উৎসাহিত করেন এবং স্বপ্নিল মেঘনা ফেসবুক গ্রুপের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি ও স্বপ্নিল মেঘনা ফেসবুক গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব নাজিম উদ্দিন মোল্লা তার বক্তব্যে আমাদের দেশের মোট বনভূমির পরিসংখ্যান তুলে ধরে বনায়নের গুরুত্ব তুলে ধরে বলেন মহানবী সা. বলেছেন 'যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহুর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপন করে।'

তিনি তার বক্তব্যে বলেন, গাছ বায়ুমণ্ডলের ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভূমিক্ষয় রোধ ও ঝড়-ঝাপটা থেকে ঘরবাড়িকে রক্ষা করার পাশাপাশি আয়েরও একটি ভালো উৎস।

তাই পরিকল্পিতভাবে বসতবাড়ির আঙিনা ও তার আশেপাশ থেকে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, ফল-ফলাদি , কাঠ, জ্বালানি, পশু খাদ্য, ইত্যাদি উৎপাদন করা একান্তই প্রয়োজন। এজন্য ফলজ এবং বনজ বৃক্ষ রোপন করা জরুরি । এতে করে খাদ্যের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে বনভূমির পরিমাণ বৃদ্ধি পাবে এবং সে সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন 

শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা কোহিনুর মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শরিফুল ইসলাম, ফেসবুক গ্রুপের এডমিন/মডারেটরদের মধ্যে উজ্জ্বল হক, আল মামুন, আশরাফুল ইসলাম,

আরমান মোল্লা, ইব্রাহিম মিলন, আবু তাহের, মো. সোহাগ ও খোকন মিয়া।

আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান জনাবা দিলারা শিরিন ও ফেসবুক গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব নাজিম উদ্দিন মোল্লা গ্রুপের এডমিন, মোডারেটরদের নিয়ে স্কুল আঙিনায় বেশ কিছু গাছের চারা রোপন করেন 

এবং উপস্থিত সকলের মাঝে প্রায় তিন শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরন করেন।