এ কেমন প্রতিযোগিতা? মশার কামড়ের প্রতিযোগিতা। ক্ষুদ্র এ পতঙ্গের কামড় খেতে ভালো লাগে কি না তা না জানলেও জানাগেছে প্রতিযোগিদের ভিড় করার খবর। এই বিরক্তি জয় করে কামড় খাওয়ার জন্য রাশিয়ায় রীতিমত প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা হবে ১৭ জুলাই শুক্রবার। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।

উরাল পর্বতমালার বেরেযনিকি শহরের একটি পুকুরে প্রতি বছরের এইদিনে স্থানীয়রা জড়ো হন এই উৎসবে যোগ দিতে। সেখানে প্রতিযোগিতা হয় কে কত বেশি মশার কামড় সহ্য করতে পারেন।

একটা প্রতিযোগিতার নাম ‘মোস্ট ডিলিশিয়াস গার্ল’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়েদের সংক্ষিপ্ত পোশাকে দাঁড়িয়ে থাকতে হয় বিশ মিনিট। এই সময়ের মধ্যে যাকে সবচেয়ে বেশি মশা কামড় দেবে, তিনিই হবেন প্রতিযোগিতায় বিজয়ী।

বিচারকদের মধ্যে থাকবেন একজন ডাক্তারও।

উৎসবের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে মশা ধরার প্রতিযোগিতা। যে যত বেশি জীবিত মশা ধরতে পারবে, সেই হবে বিজয়ী।

রাশিয়ার এই মশা উৎসব শুরু হয় দুবছর আগে। এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই উৎসব।

এএইচ