দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতুতে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

বৃহস্পতিবার মার্কিন ভূতাত্তি্বক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে,বাংলাদেশ সময় সকাল নয়টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিল ভানুয়াতুর সোলা এলাকা থেকে ১০৬ কিলোমিটার পশ্চিমে।

এর আগে বুধবারবাংলাদেশ সময় ১২টা ৫৮ মিনিটে সোলার একই স্থানে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এম আর