পাইলটের দূরদর্শীতায় অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের যাত্রী এবং পাইলট নিজে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে। যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে দুর্ঘটনাটি ঘটতে যাচ্ছিল।
বার্তাসংস্থা রয়ার্টাসের খবরে বলা হয়, ৮২ বছরের এক বৃদ্ধ সোমবার ৪ সিটের একটি ছোট বিমান ভাড়া করেন। বিমানটি সিডনির উপশহর বেঙ্কসটাউন থেকে ১৮০ মাইল দূরে অবস্থিত কাউরা'র উদ্দেশ্যে যাত্রা করে।
কিন্তু বিমানটি মাঝ পথে আসার পর বৃদ্ধ যাত্রী অসাবধানী আচরণ শুরু করেন। তিনি বিমানের নিয়ন্ত্রণ নেওয়া এবং ইঞ্জিন বন্ধ করার জন্য নড়াচড়া করতে থাকনে।
যাহোক, ২৩ বছর বয়সী পাইলট ধস্তাধস্তির পর বৃদ্ধকে সংযত করতে সক্ষম হন। পাশাপাশি একটি মাঠে অবতরণ করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করেন।
বিমান ভাড়া প্রদানকারী কোম্পানি এক বিবৃতিতে বলেছে, "অবতরণের সময় বৈমানিক দক্ষতার পরিচয় দিয়েছে। তার পেশাদারী আচরণের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।"
পুলিশ পরিদর্শক মার্ক ওয়াল বলেছেন, যাত্রীটির শারিরীক অবস্থা হাসপাতালে স্থিতিশীল। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর পাইলটকেও মানসিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বৃদ্ধ যাত্রী কেন বিমানের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছিলেন সেটা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





