ভারতের উত্তর প্রদেশের এতাহ শহরের আলিগঞ্জে একটি স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮জন শিশু শিক্ষার্থী রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে ৩৬ জনের অবস্থা আশঙ্কাজনক। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুমড়ানো-মুচড়ানো বাসটি থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। নিহত স্কুল শিক্ষার্থীরা আলিগঞ্জ জেএস পাবলিক স্কুলের শিক্ষার্থী। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে জেলা ম্যাজিস্ট্রেট তিন দিন স্কুল ছুটির ঘোষণা দিলেও জেএস পাবলিক স্কুলটি আজ খোলা ছিল।

মাহমুদ