সিরিয়ার সীমান্ত শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তুরস্ক।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, তারা কুর্দিদের কাছ থেকে রাস আল আইন শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
তবে কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফ'র একজন কর্মকর্তা বলেছেন, তুরস্কের দাবি সঠিক নয়, রাস আল আইনে এখনও সংঘর্ষ চলছে।
এর আগে রাস আল আইন শহরে তুরস্কের সামরিক বাহিনী ও কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফের মধ্যে তুমুল লড়াইয়ের খবর এসেছিল।
আমেরিকা প্রথম থেকেই তুরস্কের কুর্দি গেরিলা গোষ্ঠী এসডিএফ-কে সমর্থন দিয়ে আসলেও সম্প্রতি ওই এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়ে কার্যত সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে।
এমবি





