দক্ষিণ কোরিয়ায় একটি অডিটোরিয়ামের ছাদ ধসে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর ডন অনলাইনের।
নিহতদের মধ্যে ৯ জনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। অডিটোরিয়ামটিতে নবাগত ছাত্রদের নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট চলছিল বলে জানা গেছে।
ব্যাপক তুষারপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অডিটোরিয়ামের ছাদে তুষার জমে, আর এর ভারেই ছাদ ধসে পড়ে।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় ১০ জন নিহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক ও ১০১ জন আহত রয়েছেন।
দুর্ঘটনার সময় অডিটোরিয়ামটিতে ৫৬০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। ধ্বংস্তূপের নিচে আরো কেউ আটকা পড়ে আছেন কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় ছাদ ধসে ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
দক্ষিণ কোরিয়ায় একটি অডিটোরিয়ামের ছাদ ধসে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর ডন অনলাইনের। নিহতদের মধ্যে ৯ জনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।





