অ্যাঙ্গেলা ম্যার্কেলেই জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন।তিনিই বাজিমাত করে চতুর্থ দফায় নির্বাচিত হলেন।

তবে তাঁর দল সিডিইউ/সিএসইউ প্রায় ৭০ বছরের মধ্যে নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে।

আর এর সঙ্গে টানা ১২ বছর পরেও তিনিই থাকছেন জার্মান চ্যান্সেলর। বুথফেরত জরিপ তাই বলছে।

বিবিসি বলছে, রোববারের নির্বাচনে মারকেলের রক্ষণশীল সিডিইউ/সিএসইউ জোট মোট ভোটের শতকরা ৩২.৫ ভাগ ভোট পেয়েছে। আর এর মধ্য দিয়ে তার দলই পার্লামেন্ট বুন্দেসটাগে থেকে যাচ্ছে জার্মানির সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে।

তাঁর জোটের বর্তমান অংশীদার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে আপাতত এই দলটি ম্যার্কেলের সঙ্গে না থেকে বিরোধী দলের আসনে বসার ঘোষণা দিয়েছে।

কট্টর ডানপন্থী, ইসলাম, শরণার্থী ও অভিবাসনবিরোধী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) ১৩ দশমিক ১ শতাংশ আসন পেয়ে তাঁর তৃতীয় স্থান পেয়েছে।

এ ছাড়া, এফডিপি সাড়ে ১০ শতাংশ, গ্রিনস পার্টি ৮ দশমিক ৯ শতাংশ ও বাম দল ৮ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে।

এমবি