[b]নিউইয়র্ক:[/b] নিউইয়র্কের আট বছর বয়সী টেইলর ডুহানের নাম এখন শহরবাসীর মুখে মুখে। এর কারণ, তার বুদ্ধিমত্তা ও আত্মত্যাগে বেঁচে গেছে ছয়টি প্রাণ।
নিউইয়র্কের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার জানিয়েছে, ডুহান তার পরিবারের ছয় জন সদস্যকে আগুন থেকে উদ্ধার করেছে। তবে, তাদের উদ্ধার করতে গিয়ে সে নিজে আগুনে পুড়ে মারা গেছে। গত রোববার নিউইয়র্কে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390454125.jpg[/img]
ওই রাতে অন্যান্য রাতের মতোই ৮ বছর বয়সী ডুহান তার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল বাড়িতে( আবাসিক সুবিধাসম্পন্ন এক ধরনের ট্রেইলার গাড়ি) ঘুমিয়েছিল। মধ্যরাতে হঠাৎ করেই গাড়ি কাম বাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার ব্যাপারটি কেবল ডুহানই টের পায়।
এরপর ডুহান ছয়জনকে জাগিয়ে গাড়ির বাইরে নিয়ে যেতে সহায়তা করে। এরপর সে পুলিশকে ফোন করে। কিন্তু এরপর সে লক্ষ্য করে, গাড়ির ভিতরে তার বৃদ্ধ অক্ষম দাদা রয়ে গেছেন। সে আবারো গাড়িতে উঠে পড়ে প্রিয় দাদাকে উদ্ধার করতে। কিন্তু, আর ফিরে আসতে পারেনি ছোট্ট ডুহান। সেখানেই দাদার সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় ডুহান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে গাড়ির পেছনের অংশে জড়াজড়ি করা থাকা অবস্থায় উদ্ধার করে। সূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা: ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ