[b]ওয়াশিংটন:[/b] ২০৫০ সাল নাগাদ বিশ্বে ৬৫-ঊর্ধ্ব বৃদ্ধ লোকের সংখ্যা ১৫০ কোটি ছাড়িয়ে যাবে। আমেরিকার পিউ রিসার্চ শনিবার এ তথ্য প্রকাশ করেছে। ৬৫ বা তার চেয়েও বেশি বয়সের লোকদেরকে বৃদ্ধ বলে উল্লেখ করা হয়েছে পিউ রিসার্চের প্রতিবেদনে।
আরও অবাক করা ব্যাপার হচ্ছে, এই সময়ের মধ্যে বেশ কয়েকটি দেশে এই বৃদ্ধ লোকেরাই মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন। ফলে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে সেসব দেশ। এসব দেশের মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া উল্লেখযোগ্য।
এ ছাড়া পূর্ব এশিয়ার আরো বেশ কয়েকটি দেশে ৬৫ বছরের বেশি বৃদ্ধ লোকের সংখ্যা শতকরা ৫০ শতাংশের বেশি বা কাছাকাছি থাকবে।  
শুধু পূর্ব এশিয়াই নয়, যুব সম্প্রদায়ের সংকটে পড়বে ইউরোপেরও অনেকগুলো দেশ। এর মধ্যে জার্মানি ও স্পেন এগিয়ে রয়েছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় এ দুটি দেশে বৃদ্ধ লোকের সংখ্যা এখনই অনেক বেশি।
তবে, পাকিস্তান ও নাইজেরিয়ার মতো কয়েকটি দেশ এই সংকটে পড়বে না, বরং তারা সে সময় সুবিধাজনক অবস্থায় থাকবে। কেননা, তাদের রয়েছে পর্যাপ্ত পরিমাণ শিশু, যারা ২০৫০ সাল নাগাদ যুব সম্প্রদায়ের আওতায় পড়বে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ