ইরানের সেনাবাহিনীর প্রধান সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরান নিরাপত্তা নিশ্চিত করলেই কেবল হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি অব্যাহত থাকবে।

আজ (শুক্রবার) সাংবাদিকদের সেনাবাহিনীর প্রধান সমন্বয়কারী এই কথা বলেছেন।

হাবিবুল্লাহ সাইয়ারি আরও বলেছেন, ইরানের নৌবাহিনী পারস্য উপসগার, হরমুজ প্রণালী, এর পূর্বাঞ্চল, ভারত মহাসাগরের উত্তর অংশ এবং ওমান সাগরের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। ইরান শুধু নিজের জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে না। সব দেশের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে।

তিনি বলেন, ইরান বারবারই এ কথা ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই। আঞ্চলিক দেশগুলো সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

ইরান এর আগে হুমকি দিয়ে বলেছে, ইরানকে তেল বিক্রি করতে দেওয়া না হলে হরমুজ প্রণালী দিয়ে অন্যরাও তেল বিক্রি করতে পারবে না। 

এমবি