আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল আমেথির ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো ঘুষ দিলে নেবেন কিন্তু ভোটটা দেবেন ঝাড়ুতে।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে এ খবরটি জানানো হয়।
আমেথির রানীগঞ্জের শুকলা বাজার এলাকায় এক সমাবেশে এমন আহ্বান জানিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
আমেথির জনগণের উদ্দেশে তিনি বলেন, এখানে নির্বাচন হচ্ছে। অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা আপনাদের নগদ অর্থ দেওয়ার প্রস্তাব দেবেন, তা নেবেন। এটা আপনাদের শ্রমের অর্জিত অর্থ, যা তারা টু-জি ও কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির মাধ্যমে লুণ্ঠন করেছেন। কিন্তু তাদের ভোট দেবেন না। ঝাড়ুতে ভোট দিন।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
প্রতিপক্ষের ঘুষ নিন, ভোট ঝাড়ুতে দিন: কেজরিওয়াল
আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল আমেথির ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো ঘুষ দিলে নেবেন কিন্তু ভোটটা দেবেন ঝাড়ুতে।