ভারতীয় মুসলিমদেরকে কোনো ব্যক্তি ‘পাকিস্তানি’ আখ্যায়িত করলে তাকে শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়েইসি।

কোনো ব্যক্তি এমন মন্তব্য করলে তাকে তিন বছরের জেল দেয়ার দাবি তুলেছেন ওয়েইসি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ওয়েইসি এ দাবি জানিয়েছেন ভারত সরকারের প্রতি। তবে সঙ্গে সঙ্গে এ কথাও বলে দিয়েছেন যে, তিনি যে প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাব মেনে ক্ষমতাসীন বিজেপি সরকার বিল আনবে না।

তিনি আরও বলেন, ভারতে বসবাসকারী মুসলিমরা মোহাম্মদ আলী জিন্নাহর দ্বি-রাষ্ট্র তত্ত্ব প্রত্যাখ্যান করেছেন।

মঙ্গলবার তিনি লোকসভায় ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দকে ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য রাখছিলেন।  এ সময় আসাদুদ্দিন মুসলিমদের চর্চিত রীতি তিন তালাক বিষয়েও মন্তব্য করেন।

ওয়েইসি বলেন, এই তিন তালাকা রীতি নারীদের বিরোধী।

উল্লেখ্য, তিন তালাক রীতিকে অবৈধ ও বাতিল দাবি করে একটি প্রস্তাব এনেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। ওই বিলে বলা হয়েছিল, এই রীতি চর্চা করবে যে পুরুষ তাকে তিন বছর পর্যন্ত সাজা দেয়া হবে। এ বিলটি লোকসভায় পাস হয়েছে। কিন্তু বিরোধী দলের আপত্তিতে আটকে ছিল রাজ্যসভায়।

ওদিকে হায়দরাবাদে আসাদুদ্দিন ওয়াইসি হাসপাতালে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ড জেনারেল ও নির্বাহী সদস্যদের এক বৈঠক আহ্বান করেছে।

ওই বৈঠকে বোর্ড সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি, জেনারেল সেক্রেটারি সলিম খামসি, আইনজীবী জাফরিয়াব সহ ৫০ জনের বেশি সদস্য উপস্থিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বৈঠকের উদ্দেশ্য হলো মুসলিম পার্সোনাল ল সংক্রান্ত বিষয় ও তা সুরক্ষা নিয়ে আলোচনা।

এমবি