সাহসিকতার জন্য অনেক সময়ই বেশ সমাদৃত হয় কুকুরসহ অন্যান্য প্রাণী। তবে মার্কিন মেরিন কর্পসের একটি কুকুরকে এবার দেয়া হলো সাহসী প্রাণীদের সবচেয়ে দামি পুরস্কার ডিক্কিন মেডেল। ভিক্টোরিয়া ক্রসের মতোই গুরুত্বপূর্ণ প্রাণীদের জন্য নির্ধারিত এই ডিক্কিন মেডেল।
মার্কিন মেরিন কর্পসের কুকুরদের মধ্যে লুক্কাই হচ্ছে ডিক্কিন মেডেল বিজয়ী একমাত্র কুকুর। লুক্কা নামের ১২ বছর বয়সী জার্মান শেফার্ডটি আফগানিস্তানে এক মিশনে গিয়ে বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য এই পুরস্কার লাভ করেছে। সন্ত্রাসবিরোধী ঐ অভিযানে লুক্কার সাহসিকতার কারণেই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বহু মার্কিন সেনা।
ঐ অভিযানে নিজের অসাধারণ ক্ষমতা দিয়ে প্রথমে সাড়ে ১৩ কেজি ওজনের একটি বিস্ফোরক উদ্ধার করে লুক্কা। দ্বিতীয় বিস্ফোরকটি উদ্ধার করতে গিয়ে বোমা বিস্ফোরণে একটি পা হারায় লুক্কা। তার এই অসীম সাহসিকতার স্বীকৃতি স্বরূপ তাকে দেয়া হয় ডিক্কিন মেডেল। মেডেল পাওয়ার পর নিজের মালিক সার্জেন্ট ক্রিস্টোফার উইলিংহামের সঙ্গে বেশ পোজ দিয়েই ছবি তুলেছে লুক্কা।-এনডিটিভি
এম আর





