বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, জাপান তার দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় সকাল ১১টায় তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়।

ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে।

এনএইচ