ফিলিস্তিনের গাজায় জঙ্গিবিমানের সাহায্যে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।  

আজ (বৃহস্পতিবার) ভোরে গাজার উত্তর ও পশ্চিম অংশে জঙ্গিবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার প্রতিরোধ সংগ্রামীদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায় নি।  

গত সোমবার (১৪ মে) সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে মার্কিন সরকার তেল আবিব থেকে দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করেছে। এর প্রতিবাদে সেদিন গাজার মানুষ ব্যাপক বিক্ষোভে অংশ নেয়।

এসময় ইহুদিবাদী সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ ও অন্তত ৩ হাজার ব্যক্তি আহত হয়।কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয় নি।  

এরপর আজকের এই বিমান হামলা চালানো হলো।   

গত ডিসেম্বর থেকেই গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। বিমান হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে।  

২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। এর ফলে গাজা কার্যত বিশ্বের সর্ববৃহৎ জেলখানায় পরিণত হয়েছে।  

এমবি