ফিলিপাইনের সেবু নগরে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সেবু নগরের ওই রেস্তোরাঁয় কূটনীতিকেরা খাবার খাচ্ছিলেন।
জানাযায় সেবু নগরের চীনের কনস্যুলেটের ডেপুটি কনসাল ও অর্থবিষয়ক কর্মকর্তা নিহত হয়েছেন। কনসাল জেনারেল আহত হন বলে পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র জানান।
মেয়র বলেন, এ ঘটনায় দুই চীনা নারীকে আটক করা হয়েছে। তাঁদের একজনের স্বামী কনস্যুলেটের একজন কূটনীতিক হিসেবে কাজ করেন। আটক অপর নারীও দূতাবাসে কাজ করেন।
সূত্র: এএফপি।
এআই





