সন্দেহভাজন এক আত্মঘাতী বোমারুকে গুলি করে হত্যা করা হয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে। মঙ্গলবার ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ছোটখাট একটি বিস্ফোরণের পর তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে তার বিস্ফোরণে কেউ হতাহত হয় নি।
এক পর্যায়ে প্রসিকিউটররা বলেছেন, হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনাকে তারা সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন। এর আগে ২০১৬ সালের মার্চে ব্রাসেলসে এক সন্ত্রাসী হামলা হয়। এতে নিহত হন কমপক্ষে ৩২ জন। এর দায় স্বীকার করে ইসলামিক স্টেট।
প্রসিকিউটরদের উদ্ধৃত করে লা লিব্রে বেলজিক জানিয়েছে, হামলাকারী বোমা সমেত বেল্ট পরা ছিল। ওই স্টেশনে সেনা সদস্যদের নজরে পড়তেই সে তার সঙ্গে থাকা ডিভাইসের বিস্ফোরণ ঘটনায়।
এমবি





