থাইল্যান্ডে এক বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় থাক প্রদেশে মিউনিসিপ্যালের শ্রমিকদের বহনকারী দ্বিতল বাসটি রাস্তা থেকে পাশে পড়ে যায়। বাসটি একটি ঢালু রাস্তা দিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন তারা।
আরেকটি বাসকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, বাসটির চালক জানিয়েছেন, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, থাইল্যান্ডে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সরু ও পাহাড়ি রাস্তা, ওভারটেক, অদক্ষ চালক এসবের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ [/b]