ভারতে আবারো গণধর্ষণের ঘটনা ঘটলো।কিন্তু নতুন ঘটনাটি অন্য ঘটনাগুলো থেকে একেবারেই পৃথক।মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে গেছে ঘটনাটি।
এবার ভিন্ন সম্প্রদায়ের যুবকের সাথে সম্পর্ক রাখায় গ্রামের মোড়লদের নির্দেশে আদিবাসী মেয়েকে গাছের সাথে বেধে পালাক্রমে ধর্ষণ করা হয়।এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটির অবস্থা গুরুতর হলেও সে এখন বিপদমুক্ত। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই যথেষ্ট শক্তসামর্থ হওয়ায় সে টিকে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত সোমবার রাতে কোলকাতা থেকে ১৮০ কিলোমিটার দূরে বিরভূম জেলার একটি গ্রামে। এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে পঞ্চায়েতের পক্ষ নিয়েছে গ্রামবাসী। তারা বলছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। উপরন্তু পুলিশে রিপোর্ট করার কারণে তরুণীটির ওপর ক্ষিপ্ত হয়েছে তারা।
এদিকে তরুণীটি গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছে হাসপাতালে।মেয়েটি তার অভিযোগে বলেছে, গ্রামের মোড়ল সবাইকে ডেকে তাকে উপভোগ করার নির্দেশ দেন। এরপর ১০-১২ জন পুরুষ তার ওপর হামলে পড়ে এবং একের পর এক ধর্ষণ করতে থাকে। আমি নিজেও জানিনা কতবার তাদের ধর্ষণের শিকার হয়েছি, বলেছে মেয়েটি।পুলিশ জানায় ঘটনার রাতে গ্রামের বয়োবৃদ্ধরা তরুণীটিকে ও তার প্রেমিককে ডেকে পাঠায়। পরে তাদের দুইজনকে শক্ত করে গাছের সঙ্গে বেধে ফেলে এবং প্রেমের সম্পর্কের জন্য তাদের উভয়ের কাছ থেকে ২৫ হাজার রুপি করে দাবি করে।
কিন্তু পরিবারের পক্ষ থেকে এই অর্থ পরিশোধ অসম্ভব ছিলো।এরপরই মোড়লের নির্দেশে শুরু হয় ধর্ষণ। শেষে বিষয়টি যাতে পুলিশ না জানতে পারে সে কথা বলে শাসিয়ে দেওয়া হয়। কিন্তু পরিবারের সদস্যরা মেয়েটিকে নিয়ে পুলিশে মামলা ঠুকে দেয়।পুলিশ পরে গ্রামে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। [b]
ঢাকা, জানুয়ারি (টাইসনিউজবিডি)// টিআই[/b]
আন্তর্জাতিক
মোড়লদের নির্দেশে গণধর্ষণ
ভারতে আবারো গণধর্ষণের ঘটনা ঘটলো।কিন্তু নতুন ঘটনাটি অন্য ঘটনাগুলো থেকে একেবারেই পৃথক।মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে গেছে ঘটনাটি।





