রিয়াদের গত ২০ দিনে শুধু রিয়াদে ২ লাখ ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা রেকর্ড করা হয়েছে। ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মুখপাত্র কর্নেল হাসান আল হাসান বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

আল হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে রাস্তায় চালকদের অপরাধের ধরন বিবেচনা করে তাদের শাস্তি বা জরিমানা করা হয়। এর মধ্যে প্রায় ৬ হাজার জনকে বড় ধরনের মামলায় অভিযুক্ত করা হয়েছে।

ট্রাফিক বিভাগের অভিযানে এলাকাগুলোতে যত্রতত্র পার্কিং, সিগন্যাল অমান্য, সিট বেল্ট না বাঁধা, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার ইত্যাদি নিয়ম লঙ্ঘনের দায়ে এই মামলা করা হয়।

রিয়াদ ট্রাফিকের অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয় বলেও জানান আল হাসান।  

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ