ইরাকের রাজধানী বাগদাদে নাখিল নামে একটি শপিং মলের বাইরে দু’টি গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৮ জন। শুক্রবার এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ।

দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানান, একটি বিস্ফোরণ ঘটে পার্কিংয়ে থাকা গাড়ি থেকে এবং অন্যটি আত্মঘাতী হামলাকারী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

 

এমএনজে