তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, নারীদের পুরুষদের সমকক্ষ হিসেবে বিবেচনা করা যাবে । পাশাপাশি মাতৃত্ব প্রত্যাখান করার জন্য নারীবাদীদের অভিযুক্ত করেছেন তিনি।
সোমবার ইস্তাম্বুলে নারীদের এক সম্মেলনে এরদোয়ান এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।
এরদোয়ান বলেন, নারী ও পুরুষদের আপনি একই জায়গায় রাখতে পারবেন না। এটা প্রকৃতি বিরুদ্ধ। তিনি বলেন, কর্মক্ষেত্রে একজন গর্ভবতী নারী ও একজন পুরুষকে একই নিয়মে ফেলা যায় না। পুরুষেরা যেসব কাজ করতে পারে তার সবগুলো করা নারীদের পক্ষে সম্ভব নয়, কারণ এটি তাদের পেলব স্বভাবের বিরুদ্ধে যায়।
প্রেসিডেন্ট বলেন, আমাদের ধর্মে মাতৃত্বকে অনেক সম্মান দেয়া হয়েছে। নারীবাদীরা তা বুঝতে পারে না, তারা মাতৃত্ব প্রত্যাখান করেছে। তিনি বলেন, সমঅধিকার নয়, নারীদের দরকার সমশ্রদ্ধা।
এর আগে নারীদের তিনটি করে সন্তান নেয়ার আহ্বান জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান ও গর্ভপাতেরও বিরোধীতা করেছেন তিনি। সূত্র: বিবিসি।
কেএইচ





