মুম্বাইয়ে সাবমেরিন দুর্ঘটনার পর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ডি কে জোশী। নৈতিক দায়িত্ব থেকেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। জোশীর ইস্তফা গ্রহণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ডি কে জোশীই হলেন প্রথম কোন সশস্ত্র বাহিনী প্রধান যিনি পদত্যাগ করলেন। নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন জোশী।
উল্লেখ্য, বুধবার সকালে মুম্বাই উপকূলে আইএনএস সিন্ধুরত্ন নামের সাবমেরিনটিতে একটি বিস্ফোরণ হয়। ২৫ বছরের পুরনো এই সাবমেরিনটি থেকে এ সময় ধোঁয়া বের হতে থাকে। মুম্বাই উপকূলের ৪০-৫০ কিলোমিটার দূরে ভেসে ওঠে ডুবোজাহাজটি।
ধোঁয়ায় জ্ঞান হারান পাঁচজন নাবিক। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে দু’জনকে নিখোঁজ বলেও দাবি করা হয়েছিল।
এদিকে নৌবাহিনীর দাবি আইএনএস সিন্ধুরত্নে কোনও অস্ত্রশস্ত্র ছিল না। মেরামতির পর ডুবোজাহাজটিকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। সাবমেরিনটিতে ভারতের নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বছর মুম্বাই বন্দরে বিস্ফোরণের ফলে ডুবে যায় নৌবাহিনীর ডুবোজাহাজ সিন্ধু রত্ন। মারা যান ১৮ জন নাবিক। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ভারতের নৌবাহিনী প্রধানের পদত্যাগ