ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট এবং কোপাইলট উভয়ই নিহত হয়েছেন। ইউএই’র সামরিক বাহিনীর বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে অংশ নেয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কি পরিস্থিতিতে বা কোন ধরণের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বিবৃতিতে তার উল্লেখ করা হয়নি। এ ছাড়া, এটি কোথায় বিধ্বস্ত হয়েছে তাও জানানো হয়নি।
কিন্তু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে এটি বিধ্বস্ত হয়েছে। এদিকে এর আগের দিনও আন্তর্জাতিক পানিসীমায় ইউএই’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহীর সবাই নিহত হয়েছে। আন্তর্জাতিক পানিসীমায় রুটিন তৎপরতায় এটি নিয়োজিত বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে। এ ছাড়া, বিস্তারিত আর কোনো কিছুই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
গত বছরের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট, যার গুরুত্বপূর্ণ শরীক আরব আমিরাত।
এফএফ





