ভারতের কলকাতার মিরাটে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে একটি বেসরকারি ডেন্টাল কলেজের প্রিন্সিপালকে গ্রেফতার করে জেলে পাঠানো হল। খবর: এবিপি আনন্দ
উল্লেখ্য, ছাত্রীদের হেনস্থার ঘটনা নিয়ে গতকাল কলেজে ব্যাপক গণ্ডগোল শুরু করে শিক্ষার্থীরা। তারা প্রিন্সিপালকে মারধর করে বলেও পুলিশ জানিয়েছে। সংশ্লিষ্ট ছাত্রীরা প্রতাপপুর থানায় প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ওই ছাত্রীরা হোস্টেলে থাকেন বলে পুলিশ জানিয়েছে।ওই ছাত্রীদের অভিযোগ, গত কয়েকমাস ধরেই প্রিন্সিপাল তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছেন।
ছাত্রীদের অভিযোগ, প্রিন্সিপাল কলেজ চলাকালীন টেলিফোন করে তাদের অফিসে ডেকে পাঠিয়ে নোংরা যৌনগন্ধী কথাবার্তা বলতে বাধ্য করেন। এমনকি প্রিন্সিপাল রাতেও তাদের ফোন করতেন বলে অভিযোগ।
ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ইআর





