সোমবার (১৪ মার্চ) রোমে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির সঙ্গে সাক্ষাতকালে তিনি তাকে এই সতর্কবার্তা দেন। খবর রয়টার্সের।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, রুশ আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে। তবে মস্কো কী ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে ওই কর্মকর্তারা অস্বীকার করেন।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, মস্কো নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে বেইজিংয়ের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে।
ওয়াশিংটনের উদ্বেগগুলি চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির কাছে পরিষ্কার করার চেষ্টা করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
তিনি বলেছেন, রাশিয়ার প্রতি চীনের সমর্থন বাড়ালে বিশ্বব্যাপী চীনকে ব্যাপক সমস্যার মুখোমুখী হতে হবে।
এইচএন





