৬৪৮'র বেশি ইউক্রেনিয়ান বন্দিকে মুক্তি দিয়েছে রুশপন্থী বিদ্রোহীরা। শুক্রবার সম্পাদিত একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়। ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র এনড্রি লাইসেনকো মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ৫ জন সরকারি চুকুরিজীবী নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
এর আগে সোমবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলিয় শিল্পনগরী মারিওপোল সফরকালে প্রেসিডেন্ট পেত্রো পোরোসেনকো বলেন, বিদ্রোহীরা যাদের মুক্তি দিয়েছে তাদের মধ্যে ২০ জন সেনাসদস্য রয়েছে।
উল্লেখ্য,ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এ পর্যন্ত দুই হাজার ৫৯৩ জন প্রাণ হারিয়েছে। এদের বেশিরভাগই সাধারণ নাগরিক। যাহোক, সংকট নিরসনে শুক্রবার ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





