ইরাকের নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ইরাকের মাটিতে বিদেশি স্থলবাহিনী মোতায়েনের তীব্র বিরোধিতা করে বলেছেন, কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল-বিরোধী লড়াইয়ের জন্য ভিন দেশি সেনা আনার প্রশ্নই ওঠে না।
তিনি জোর দিয়ে বলেছেন, বিদেশি সেনার প্রয়োজন নেই; আমরা তাদেরকে চাইও না।গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন আবাদি।
তিনি বলেন, আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্থলবাহিনী মোতায়েন একদম অপ্রয়োজনীয়। আমরা তাদেরকে চাই না আমরা তাদেরকে অনুমতিও দেব না।
মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, চলমান বিমান অভিযান ব্যর্থ হলে হয়তো স্থল সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। তার এ বক্তব্যের পরই ইরাকের প্রধানমন্ত্রী স্থলবাহিনী মোতায়েনের কথা নাকচ করলেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





