শর্ত সাপেক্ষে ইরাকের নতুন প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে রাজি হয়েছে ইরাকের সুন্নী মুসলমান সম্প্রদায়ের নেতারা। সুন্নী মুসলমান উপজাতি এবং ধর্মীয় নেতাদের একজন মুখপাত্র শুক্রবার এ কথা বলেন।
বিদায়ী প্রধানমন্ত্রী নুরী আল মালিকির সাথে কাজ করতে অস্বীকার করেছিল ইরাকের সুন্নী সম্প্রদায়।
মুখপাত্র আল-হামদুন বলেন, নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির কাছে কিছু দাবি তুলে ধরার জন্য আনবার এবং অন্য প্রদেশগুলোর সুন্নী সংসদ সদস্যরা একটি তালিকা তৈরী করেছেন।
তিনি আলোচনার ক্ষেত্র তৈরীর জন্য সরকার এবং শিয়া আধা-সামরিকবাহিনীদেরকে বৈরীতা ত্যাগ করতে বলেছেন।
বার্তাসংস্থা রয়ার্টাসের সাথে আলাপকালে আল-হামদুন বলেন,"নির্বিচার বোমা বর্ষণ চলাকালে কোনো আলোচনা করা সম্ভব নয়।" তিনি আরো বলেন," বোমা বর্ষণ বন্ধ করুন। (শিয়া) আধা-সামরিকবাহিনীদের প্রত্যাহার ও আংশিক সরিয়ে নিন। এই এলাকাগুলোর বিজ্ঞজনদের জন্য একটা সমাধান রয়েছে।"
উল্লেখ্য,নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিকে জায়গা করে দিতে আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে নুরী আল মালিকি পদত্যাগ করেন। এর মাধ্যমে বেশ কিছুদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা দূর হবে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতা ছাড়তে অস্বীকার করার একদিনের মাথায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই পদত্যাগের ঘোষণা দেন। সূত্র: আল-জাজিরা।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই।





