মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে জল ঘোলা তো কম হয়নি।

নির্বচনের ঠিক আগ মুহূর্তে বিষয়টি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে এমন সময় মার্কিন গোয়ন্দা সংস্থা এফবিআই বলছে, হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

সোমবার (০৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমন খবর জানায়। এফবিআই প্রধান জেমস কোমি বলেন, তার সংস্থা বিষয়টি পুনতদন্ত করে এ বিষয়ে ভীতিকর কোনো তথ্য পায়নি।


এমএনজে