চীনের রাজধানী বেইজিংয়ে মালয়েশিয়া দূতাবাসের সামনে মঙ্গলবার নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের বিক্ষুব্ধ সদস্যরা বিক্ষোভ করেছে। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। নিখোঁজ বিমানের আরোহীদের ভাগ্যে কি ঘটেছিল সেব্যাপারে আরো খোলাসা করার দাবিতে তারা এই বিক্ষোভ করে।
আরো অনেক শুভানুধ্যায়ীর অংশ গ্রহনে নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের প্রায় দুইশ’ সদস্য বিক্ষোভ প্রদর্শনের সময় ‘মালয়েশিয়ার সরকারকে হত্যাকারী’ হিসেবে অভিহিত করে শ্লোগান দেয়। তারা শ্লোগান দেয়, ‘আমাদের আতœীয়স্বজনদের আমরা ফিরে পেতে চাই।’
সোমবার রাত ৮টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সংবাদ সম্মেলন করে বলেন, মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এবং ওই বিমানের কোনো যাত্রীই আর বেঁচে নেই।
তার এ ঘোষণায় নিখোঁজ বিমানের চীনা যাত্রীদের পরিবারের সদস্যরা বেইজিং-এ মালয়েশিয়া দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, মালয়েশিয়া সরকার নিখোঁজ বিমানের বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি।
বিক্ষোভকারীদের কয়েকজন দূতাবাসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এসময় বিক্ষোভকারীদের বিভিন্ন প্ল্যাকার্ডসহ দূতাবাসের সামনে অবস্থান করতে দেখা যায়।
উল্লেখ্য, বিমানের ২৩৯ জন আরোহীর মধ্যে কেবলমাত্র চীনেরই ১৫৩ জন যাত্রী ছিল।
সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
‘মালয়েশীয় সরকার হত্যাকারী’- চীনে নিখোঁজ বিমান যাত্রীদের স্বজনদের বিক্ষোভ
চীনের রাজধানী বেইজিংয়ে মালয়েশিয়া দূতাবাসের সামনে মঙ্গলবার নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারের বিক্ষুব্ধ সদস্যরা বিক্ষোভ করেছে





