সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথাহ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবদুল হালিম পাঠান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার বাংলাদেশি। নিহতদের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাথাহর জামাল কমার্শিয়াল মার্কেটের একটি মোবাইল দোকানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছিনতাইকারীরা দোকানটিতে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে হাতাহাতির এক পর্যায়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল হালিম পাঠান ঘটনাস্থলেই নিহত হন।

এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জসিম উদ্দীন, নজরুল ইসলাম, ইকবাল হোসেন ও মোতালেব হোসেন নামে চার বাংলাদেশি আহত হয়েছেন। নিহত আবদুল হালিম পাঠানের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

এআই