জাম্বিয়ায় ফেরি ডুবে ২৩ শিশুসহ অন্তত ২৬ জন মারা গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কারিবা লেকে (হ্রদ) এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, মৃত শিশুদের বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। এছাড়া মৃতদের মধ্যে একটি কোলের শিশু ও তার বাবা-মা রয়েছেন। ওই শিশুরা স্থানীয় একটি স্কুলের ছাত্র। শনিবার দেশটির ৫০তম স্বাধীনতা দিবসে অংশ নিতে লেক পাড়ি দিয়ে তারা অন্য একটি স্কুলে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

জাম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট গে স্কট দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকার মৃতদের সমাহিত করা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে বলে জানান তিনি।

উদ্ধার অভিযান এখনও চলছে। পুলিশ ও সেনাবাহিনীর ডুবুরিরা লাশগুলো উদ্ধারের চেষ্টা করছে।

কর্তৃপক্ষ জানায়, ওভারলোডিংয়ের কারণে ফেরিটি ডুবে গেছে। ২০ জন লোক ফেরিটিতে বহন করার ক্ষমতা ছিল না বলে জানান তারা।

সরকারের মুখপাত্র ড. জোসেফ কাটেমা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের সত্যিকারের বীর বলে অভিহিত করেছেন।

সূত্র: আলজাজিরা।

জেএ